
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিল মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৫ আগস্ট, এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব, মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।
উপজেলার বামুনিয়া ডোমার রোড এলাকায় আদিল অটো মুড়ির মিলে এই অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বিএসটিআইয়ের সনদ ছাড়াই ভুয়া তথ্য প্রচার করে আসছে তারা এবং তাদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশক লাইসেন্সও নেই। পরে ওই মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



