Sunday, July 5, 2026
Sunday, July 5, 2026
Homeরাজনীতিডিমলায় ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত।

ডিমলায় ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই বিকেলে নীলফামারী জেলার ডিমলা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গনমিছিলে বিভিন্ন রাজনৈতিক ও ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।

গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান,সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, এনসিপি আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদি,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টুসহ ১১ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়, বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই চেতনাকে ধারণ করে জনগণের প্রত্যাশা গণভোট কে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: