Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Homeরাজনীতিতরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ডিমলায় ক্রীড়া সামগ্রী বিতরণ।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ডিমলায় ক্রীড়া সামগ্রী বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে
২০২৫-২০২৬’ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে ২৩শে জুলাই নীলফামারী ডিমলা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এডিপি) এর অর্থায়নে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ফুটবল, মিনি গোলপোস্ট, নেট, ক্রিকেট ব্যাটসহ নানা ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝেও এসব সামগ্রী বিতরণ করা হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ ক্রীড়া সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে অনেক তরুণ মাদক ও মোবাইল গেমের আসক্তির ঝুঁকিতে রয়েছে। তাদের মাঠমুখী করতে এবং স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত করে তুলতেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ। আমরা চাই তারা খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠুক।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণরা খেলার মাঠে ফিরবে। এতে উপজেলা থেকে প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার গড়ে উঠবে। পাশাপাশি তরুণ সমাজের মধ্যে খেলাধুলার সংস্কৃতি আরও বিকশিত হবে এবং সামাজিক অবক্ষয় রোধেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: