Tuesday, August 18, 2026
Tuesday, August 18, 2026
Homeজাতীয়ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শন।

গতকাল (১৭ আগস্ট ২০২৬) ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স-২০২৬/২-এর কোর্স ফেলোগণ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। প্রতিনিধিদলে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, পাবলিক ও সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠান থেকে আগত ৩৯ জন জ্যেষ্ঠ ফেলো অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ক্যাপস্টোন কোর্সের ফেলোগণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং স্মারক আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে কোর্স ফেলোগণের আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় সামরিক ও বেসামরিক খাতের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, জাতীয় উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা এবং জাতি গঠনে কৌশলগত অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় শেষে তিনি তাঁর সমাপনী বক্তব্যে ক্যাপস্টোন কোর্সের ফেলোগণকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং সেনাসদর পরিদর্শনের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তার বিকাশ, সামরিক-বেসামরিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: