Sunday, July 19, 2026
Sunday, July 19, 2026
Homeআইন আদালতবিএনপি'র সাবেক এমপি তুহিনকে নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিএনপি’র সাবেক এমপি তুহিনকে নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে রেলমন্ত্রী হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

১৯ শে জুলাই জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,সবাইকে বিশেষভাবে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না, গুজব থেকে দূরে থাকুন, সত্য তথ্যের ওপর আস্থা রাখুন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সাধারণ জনগণকে এই ধরনের তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এবং তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: