Sunday, July 26, 2026
Sunday, July 26, 2026
Homeবিশেষ প্রতিবেদনসোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার।

সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১০ জুন) রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, জাতীয় সংসদের অধিবেশন শেষে রাতের খাবার খেয়ে বিশ্রামে যান তিনি। রাত দেড়টার দিকে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে তিনি সুস্থতা বোধ মনে করছেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফিজ আবদুল মুনতাকিম। অধ্যক্ষ আব্দুস সাত্তারের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য ডোমার ডিমলার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: