Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeআইন আদালতজেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অতঃপর দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার জুন/ ২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: