Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Homeআইন আদালতডিমলায় অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী উৎপাদনে তৃপ্তি বেকারির ৫০ হাজার টাকা জরিমানা।

ডিমলায় অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী উৎপাদনে তৃপ্তি বেকারির ৫০ হাজার টাকা জরিমানা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

রমজানে বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে ।

বুধবার ৪ মার্চ উপজেলার নাউতারা ইউনিয়নে এই মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। এ অভিযানে নাউতারা ইউনিয়নের মেসার্স তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ মিলে। এ অপরাধে তৃপ্তি বেকারি মালিককে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মো: ইমরানুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় কারখানায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এবং ডিমলা উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে এই রকম অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ও জনস্বার্থে রমজান মাসজুড়ে বাজার তদারকি জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: