Thursday, March 26, 2026
Thursday, March 26, 2026
Homeআইন আদালতবোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২।

বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে বুধবার রাতে বোয়ালমারী থানায় মামলাটি করেন (মামলা নং-৩১)। মামলায় নিহতের বড় ভাই ডা. গোলাম কবিরকে ১ নম্বর, তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগমকে ২ নম্বর এবং প্রথম স্ত্রী মাহবুবা কবির ওরফে লিপি বেগমকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় প্রধান দুই আসামি ডা. গোলাম কবির ও হোসনে আরা বেগমকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। উল্লেখ্য, বুধবার সকালে বোয়ালমারী পৌরসভার চতুল মধ্যপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তির গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে ডা. গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডা. গোলাম কবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনে মাত্র ২ হাজার ১৫৯ ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: