Friday, May 1, 2026
Friday, May 1, 2026
Homeসারা বাংলাবিজিবির উদ্যোগে ডোমার ডিমলায় এতিম শিক্ষার্থীর মধ্যে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ।

বিজিবির উদ্যোগে ডোমার ডিমলায় এতিম শিক্ষার্থীর মধ্যে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় ৪০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এতে এতিম শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

(১ লা মে শুক্রবার) সকালে ডোমার উপজেলার চিলাহাটি কেতকিবাড়ি ও ডিমলা উপজেলার কালিগঞ্জ বিওপি ক্যাম্পের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিজিবি’র রংপুর ব্যাটালিয়ন ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

এ সময় লে. কর্নেল মো. নাজিউর রহমান বলেন, দায়িত্ববোধ থেকে সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়াতে বিজিবি এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষার প্রসারের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব। এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এ অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: