Sunday, May 3, 2026
Sunday, May 3, 2026
Homeরাজনীতিরাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ।

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাণীশংকৈল পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার অন্তর্ভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পান ১৩২ ভোট এবং অপর প্রার্থী আব্দুল জব্বার পান ৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট। নির্বাচন-পরবর্তী আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক বলেন, “উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বিজয় উপজেলার সব শিক্ষকের। তাঁদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: