Sunday, May 3, 2026
Sunday, May 3, 2026
Homeজাতীয়সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’- এর উদ্বোধন। "স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে...

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’- এর উদ্বোধন। “স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে হবে- প্রধানমন্ত্রী”।

শিশু-কিশোরদের বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’- এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনের মধ্যে দিয়ে সারাদেশে পুনরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর যাত্রা শুরু করে। আশির দশকের জনপ্রিয় প্রতিভার অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেওয়া হয় এই উদ্যোগ।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য শিশুকিশোরদের উদ্দেশ্য বলেন, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ ইউ আর দ্যা বাংলাদেশের ফিউচার, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে, বড় বড় ডাক্তার তৈরি হবে, আন্তর্জাতিক মানের ল’ইয়ার, আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে, এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে এই বাংলাদেশের ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা সবাইকে করতে হবে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে? তুমি যখন নিজেকে ঠিক করে নিবে, তোমার লক্ষ্যকে স্থির করে নিবে, তখন তুমি তোমার টার্গেট এচিভ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। খেলার ক্ষেত্রে হোক আর পড়ালেখার ক্ষেত্রে হোক সরকার থেকে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা ছোট বন্ধুদের পাশে আছি। সরকার রাষ্ট্র তোমাদের পাশে আছে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ তোমরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুল আলম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরশেষে নতুন কুঁড়ি থিম সং প্রদর্শনী করা হয়। এরপরে বিকেএসপির শিশু-কিশোর শিক্ষার্থীরা প্রদর্শনী দেখান বিকেএসপির ১০৫ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর লোগো ও ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: