Sunday, September 20, 2026
Sunday, September 20, 2026
Homeআইন আদালত‎মৌলভীবাজার কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।

‎মৌলভীবাজার কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।

মৌলভীজার:
‎গোবিন্দ মল্লিক
‎মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগানস্থ ইস্পাহানী ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি পবন রাজ ভল্লব (৩৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা বাগানের বাসিন্দা।

‎জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে ।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: