Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Homeআইন আদালতআইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে ডিমলার এসিল্যান্ড রওশন কবীর কে সম্মাননা।

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে ডিমলার এসিল্যান্ড রওশন কবীর কে সম্মাননা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা এবং ভূমি অফিসে স্বচ্ছতা আনা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলনের মতো আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবীর।

(২১ জুন রবিবার) নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সভাপতি ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান মহোদয় আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবীরকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব ডা: মো: আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ফারুক আহমেদসহ জেলার সকল দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানগণ।

সহকারী কমিশনার (ভূমি) জনাব রওশন কবীর এর এ অর্জনে ডিমলা বাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে এবং উপজেলা প্রশাসনের এমন সাফল্য ভবিষ্যতেও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ সময় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা জনবান্ধব ভূমি সেবা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ ব্যাপারে জনাব রওশন কবীর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ অর্জন শুধু আমার একার নয়, ডিমলা উপজেলার সকল প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের জনবান্ধব ভূমি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

এ সম্মাননা প্রাপ্তিতে ডিমলা উপজেলা প্রশাসন পক্ষ থেকে ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা এবং সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ডিমলার এসিল্যান্ড রওশন কবীর কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: