Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Homeসারা বাংলাডিমলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ।

ডিমলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ।

জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ডিমলা উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৭৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, নীলফামারী বন বিভাগের কর্মকর্তা নিশিকান্ত মালাকার ও ব্যানবেইস কর্মকর্তা মো. শাহেনুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে তারা বিতরণকৃত চারাগুলো শুধু রোপণই নয়, বরং যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: