Tuesday, August 11, 2026
Tuesday, August 11, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় এডিপি-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ।

ডিমলায় এডিপি-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ সহ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি আনোয়ার ইসলাম লেবু, ওহায়েদুজ্জামান বাবুল এই সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা।

বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে, বক্তারা বলেন, বেঞ্চ বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসতে পারবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে বলেন, আগের চেয়ে শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: