Tuesday, August 18, 2026
Tuesday, August 18, 2026
Homeবিশেষ প্রতিবেদনআগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম।

আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিম আগামীকাল বুধবার (১৯ আগস্ট) সিলেট আসছেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল তিনি ঢাকা থেকে আকাশপথে যাত্রা করে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর ৩টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেবেন। পরবর্তীতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
আলোচনা সভা শেষে সেখানে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পেট্রোবাংলার আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: