Monday, September 21, 2026
Monday, September 21, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় তেলের দাম নিয়ে গ্রাহকদের ওপর অতর্কিত হামলা।

ডিমলায় তেলের দাম নিয়ে গ্রাহকদের ওপর অতর্কিত হামলা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় তেলের দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে গ্রাহকের সঙ্গে পাম্প মালিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবক আহত হয়েছে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িককভাবে বন্ধ করেছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে সরকারের তেলের দাম বাড়ার ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন করে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টা থেকেই পাম্প বন্ধ করে কর্মচারীরা কেটে পড়ে। পরে রাত ১২টায় পাম্প মালিক শাহ আলম মেশিনে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে গ্রাহকরা প্রতিবাদ জানায়। তারা আগের নির্ধারিত মূল্যে তেলের দাবি তোলে। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল এনে গ্রাহকদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে গ্রাহকদের ওপর তিনি অতর্কিত হামলা করলে এতে মাহবুবুর রহমানসহ চারজন আহত হয়। পরে খবর দিলে পুলিশ এসে ফিলিং স্টেশন বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে পাম্প মালিক শাহ আলম বলেন, তেলের দাম শুনে বিক্ষুব্ধ গ্রাহকরা আগে তার কর্মচারীদের ওপর হামলা চালায়। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ ছিল। এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক বা গ্রাহক কেউ লিখিত অভিযোগ করে নাই। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: