
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা সীমান্তে চোরাচালান প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু উদ্ধার করেছে।
বিজিবি জানা যায়, ২৩ সেপ্টেম্বর বুধবার ভোরের দিকে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল ঝাড়সিংহেশ্বর এলাকায় সীমান্ত টহল চালায়। এ সময় টহলদল সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় কয়েকজন ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দেখতে পান। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে আবার পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি করে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। উদ্ধার করা গরুটির আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। উদ্ধার কর গরুটি আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অবৈধভাবে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু চোরাচালান এবং সব ধরনের পাচার রোধে বিজিবির নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।



