
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন কাজী ইসমাঈল হোসেন অর্থাৎ ইদ্রিস মাওলানা সাহেবের মেজ ভাই ইন্তেকাল করেছেন।
বুধবার ৩০শে (সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি স্থানীয় ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে মো: আবু সালেম। উক্ত জানাযা নামাজে মরহুমের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও সকল ধর্মপ্রাণ মুসলিমদের মরহুমের জানাযা নামাজে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হইলো।
মরহুমের মৃত্যুতে মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
এবং তার মৃত্যুতে পশ্চিম খড়িবাড়ীর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি জানিয়েছেন পশ্চিম খড়িবাড়ীর জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের সমস্ত নেক আমল কবুল করুক এবং আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক ও উনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুক।


