Monday, October 12, 2026
Monday, October 12, 2026
Homeসারা বাংলাআন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র‌্যালি ও আলোচনা সভা।

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র‌্যালি ও আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ (অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সাবেক নারী সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী রুকুজ্জামান বকুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠার গভীর সম্পর্ক রয়েছে। এবং কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, তাদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: