Sunday, November 8, 2026
Sunday, November 8, 2026
Homeরাজনীতিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিমলায় বিএনপির র‍্যালি ও আলোচনা...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিমলায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় অতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে ডিমলা উপজেলায় অবস্থিত দলীয় কার্যালয় সামনে পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা পরে ওইখান থেকে একটি র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, ডিমলা সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাযুদ্ধ নতুন দিকনির্দেশনা পেয়েছিল, তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়। বক্তারা দলীয় নেতাকর্মীদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি তুহিনের হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য