Wednesday, September 23, 2026
Wednesday, September 23, 2026
Homeআইন আদালতডিমলায় বিজিবির অভিযানে ইয়াবা ও ইয়াবা সেবনের আলামতসহ এক ব্যক্তি আটক।

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবা ও ইয়াবা সেবনের আলামতসহ এক ব্যক্তি আটক।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ১টি পোড়া ইয়াবা ও ইয়াবা সেবনের আলামতসহ এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ৫১ ব্যাটালিয়ন (বিজিবি)।

রংপুর ৫১ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২০ সেপ্টেম্বর রংপুর ৫১ ব্যাটালিয়ন বিজিবি এবং বালাপাড়া বিওপির টহল দল
উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সীমান্তে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো: সেলিম রহমান (৩২) নামে এক ব্যক্তি কে আটক করে বিজিবি।

আটক সেলিম রহমান উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। তার দেহ তল্লাশি করে একটি ইয়াবা সেবনের পাইপ, ও ইয়াবা সেবনের ফয়েল তিনটি, এবং একটি পোড়া ইয়াবা, ও একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, নগদ ১০০ টাকা ও তিনটি সিম জব্দ করে বিজিবি। বিজিবি সুত্রে জানা যায়, জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।

পরে ওই আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় জব্দ করা আলামতসহ আটক সেলিম রহমান কে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ডিমলা উপজেলায় মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: