
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
র্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানার চুরির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চুরি রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিতায় গোপন সংবাদে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬/০৬/২০২৬ তারিখ রাত ০৯.৪৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সদর থানাধীন গাছবাড়ী কৃষিফার্ম মোড়ের সামনে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা থানার চুরির মামলায় ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নুরুজ্জামান ওরফে নুরু (৩০), পিতা- মৃত আজিজার রহমান, গ্রাম- ঠাকুরগঞ্জ মধ্য ছাতনাই, থানা- ডিমলা, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হন।
র্যাব আরও জানায়,পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি প্রতারণা, চুরিসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।



