Saturday, July 25, 2026
Saturday, July 25, 2026
Homeআইন আদালতডিমলায় ১০৫ পিস ইয়াবাসহ তিন জন আটক।

ডিমলায় ১০৫ পিস ইয়াবাসহ তিন জন আটক।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা ব্যক্তিরা হচ্ছে ডোমার উপজেলার সবুজ রহমান (৩১) এবং তার স্ত্রী জিবন্নাহার বিথী (২৫) ও মৃত ময়নুল ইসলামের ছেলে সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদর এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। বাসার মালিক বিউটি বেগম জানায়, প্রায় ২০ দিন আগে সবুজ ও জলিহা তাঁর বাড়িটি ভাড়া নিয়ে থাকছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। অভিযানের সময় বিউটি বেগমের ভাড়া বাসা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করেন। পরে তাদের কাছ
তল্লাশি চালিয়ে থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: