Monday, September 28, 2026
Monday, September 28, 2026
Homeরাজনীতিরাণীশংকৈলে ক্রীড়া শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ।

রাণীশংকৈলে ক্রীড়া শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি,র (এডিপি) অর্থায়নে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,ও কৃষকদের মাঝে ক্রীড়া সামগ্রী,শিক্ষা সামগ্রী এবং কৃষকদের সুবিধার জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় হয় ।সভা শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম শিক্ষক ও কৃষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি প্রাক্তন অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সামাদ চৌধুরী এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: