Monday, September 28, 2026
Monday, September 28, 2026
Homeরাজনীতিগ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা উৎসবের আমেজে মুখরিত ডিমলার পূর্বখড়িবাড়ী।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা উৎসবের আমেজে মুখরিত ডিমলার পূর্বখড়িবাড়ী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়।

প্রাণবন্ত ও আনন্দঘন এ আয়োজনে এলাকার বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান ছাত্রনেতা, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমান আকিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রশিদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান আকিক বলেন, “যুবসমাজকে মাদক, ক্যাসিনো, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে। খেলাধুলা দল-মত, জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে একই কাতারে নিয়ে আসে। তাই একটি সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোকে ধরে রাখতে হবে এবং নতুন প্রজন্মের কাছে এসব আয়োজনকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে আনন্দ ও বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করবে এমনটাই প্রত্যাশা আয়োজক ও এলাকাবাসীর।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: