Monday, September 28, 2026
Monday, September 28, 2026
Homeরাজনীতিদেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল...

দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দেশ ও সরকারের বিরুদ্ধে চলমান সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিশাল ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, একটি নির্বাচিত ও জনবান্ধব সরকারকে ব্যাহত করতে এবং দেশের স্বাধীন সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে নানা দিক থেকে ষড়যন্ত্র চালানো হচ্ছে। কিন্তু দেশের সচেতন জনগণ ও শ্রমিক সমাজ এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। যেকোনো মূল্যেই হোক, রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষা ও দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠন প্রস্তুত রয়েছে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা নতুন কিছু নয়। শ্রমিক শ্রেণি সব সময় দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজও যারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে, তাদের বিরুদ্ধে শ্রমিকদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ একটি স্পষ্ট বার্তা। বিএনপি জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং যেকোনো চক্রান্ত আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা করব।
সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদের সভাপত্বিতে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক মোঃ খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা, রফিকুল ইসলাম রফিক, বাবলু হোসেন বাবুল, নুর আহমদ, চান মিয়া, লিটন আহমদ, আফাজ উদ্দিন, শাহজাহান আহমদ, নির্বাহী কমিটি সদস্য কামরান হোসেন সামি, আনোয়ার হোসেন, শাহীন আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, শাহ পরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, মোগলা বাজার থানা শ্রমিক দলের আহবায়ক নেছার আহমদ, সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক মুমিনুল ইসলাম মুমিন, যুগ্ম আহবায়ক নয়ন, জালালাবাদ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল ইসলাম জুমেল সহ থানা ওয়ার্ড ও বিসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: