Friday, August 7, 2026
Friday, August 7, 2026
Homeআইন আদালত‎আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান আহমদ চৌধুরী।

‎আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান আহমদ চৌধুরী।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ করদাতাদের হয়রানি মুক্তভাবে সঠিক কর প্রদানে উদ্বুদ্ধ করতে এবং রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করতে কর আইনজীবীদের পেশাগত দক্ষতা ও আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা অপরিহার্য। এই ধরণের প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে।

‎শুক্রবার (৭ আগস্ট) নগরীর মেন্দিবাগস্থ হোটেল গার্ডেন ইন-এ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী মো. আবুল ফজল। প্রশিক্ষণ প্রদান করেন এফসিএ স্নেহাশীষ বড়ুয়া।

‎উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, প্রথম যুগ্ম সম্পাদক আয়কর আইনজীবী মো: খায়রুল আলম। অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করেন আয়কর আইনজীবী সৈয়দ রহিম উদ্দিন মকবুল এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস।
‎অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে কর্মশালার সেশনগুলোতে অংশগ্রহণ করার এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান। এই প্রশিক্ষণ কর্মশালায় সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: