Sunday, August 9, 2026
Sunday, August 9, 2026
Homeবিশেষ প্রতিবেদনমৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

​মৌলভীবাজার:

মৌলভীবাজার কারাতে দো একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেল্ট ও সার্টিফিকেট বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট ২০২৬ তারিখে একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রিন্স উত্তম পালের আয়োজনে এবং তাইয়া তাবাসসুমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্ট ২৩৫৯) সভাপতি আজিজুল হক সেলিম। এতে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মোঃ শফিকুল আলম জগলু।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে সরকারও প্রাথমিক শিক্ষা স্তরে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
​উল্লেখ্য, সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জাতীয় প্রতিযোগিতায় মৌলভীবাজার কারাতে দো একাডেমি ও তারাপাশা মন্দির কারাতে স্কুলের শিক্ষার্থী অর্প দত্ত জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে সিলেট অঞ্চলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করে। অর্প দত্তের এই অনন্য অর্জন সমগ্র মৌলভীবাজার জেলাবাসীর জন্য এক বিরাট সম্মান বয়ে এনেছে বলে অনুষ্ঠানে অতিথিরা মন্তব্য করেন।
​অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নতুন বেল্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: