Saturday, August 8, 2026
Saturday, August 8, 2026
Homeরাজনীতিমুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৪ অক্টোবর বিকেল ৩টায় সিলেট নগর ভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে কেবল দলীয়করণই করেনি, বরং একে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কোনো নির্দিষ্ট দলের একচেটিয়া সম্পত্তি নয়, এটি পুরো জাতির সম্পদ। ইতিহাসের সকল বিকৃতি দূর করে সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে সেই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন ও সদস্য সচিব অ্যাডভোকেট নিমাজ উদ্দিন এবং মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ ও সদস্য সচিব হান্নান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান চৌধুরী লাভলু, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, গুফরান আহমদ চৌধুরী, আবদুর রহিম ভরসা, আক্তারুজ্জামান হানিফ, এবি সিদ্দিক, আছনাত উদ্দিন জাহিন, ফারুক আহমদ, খালেদ আহমদ, লাভলু আহমদ, জিল্লুর রহমান, জহির উদ্দিন প্রমুখ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: